সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বেলুচিস্তানে বাজারে বিস্ফোরণে নিহত চার, আহত ১৪

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। গতকাল রোববার সকালে বেলুচিস্তানের বারখানের রাখানি বাজারে বিস্ফোরণ ও হতাহতের ওই ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, বারখান স্টেশন হাউস অফিসার (এসএইচও) সাজ্জাদ আফজাল বিস্ফোণের নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেছেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্তের জন্য এলাকাটিকে ঘিরে রেখেছে। এদিকে বারখানের জেলা প্রশাসক আবদুল্লাহ খোসো বলেন, একটি মোটরসাইকেলে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের পর হতাহতের এ ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে রক্তাক্ত আহত ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালাতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের। বিস্ফোরণের কথিত স্থানেও ভিড় জড়ো হতে দেখা যাচ্ছে ভিডিওগুলোতে। এ ছাড়া রাস্তার ধারে ছিন্নভিন্ন মোটরসাইকেল ও পোড়া শাক-সবজিও দেখা যায়। যদিও এসব ভিডিও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেঞ্জো এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন এবং দোষীদের গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যারা নিরপরাধ মানুষের রক্তপাত করেছে তারা মানবতার শত্রু।