সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তুরস্কে ভূমিকম্প: মেয়রসহ ৬ শতাধিক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইন ডেস্ক :

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়া ভবন নিয়ে ৬ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্তে নেমেছে দেশটির সরকার। তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেন, ভবন নির্মাণে ঠিকাদার এবং মালিকসহ ১৮৪ জন সন্দেহভাজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের যে অঞ্চলে ভূমিকম্প ঘটেছে, সেসব জায়গায়র ভবনগুলো নিয়ে অনেক বছর ধরেই সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা। দুর্নীতি ও সরকারের নীতির কারণে অনেক ভবন অনিরাপদ। ফলে ভূমিকম্পে ব্যাপক আকারে ধসের ঘটনা ঘটেছে। গত ৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় তুরস্কের দক্ষিণ-পূর্ব সীমান্ত অঞ্চলের কয়েক হাজার ঘর-বাড়ি। পার্শ্ববর্তী দেশ সিরিয়ার উত্তরাঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বড় ধাক্কার পর আরও ৯ হাজার বার আফ্টার শক অনভূত হয়। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর আগে তুর্কি সরকার জানিয়েছিল, ভবনধসের ঘটনায় ১১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার একজন মেয়রও রয়েছেন। তুরস্কে ভূমিকম্পে ১ লাখ ৬০ হাজার ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামো দুর্বলতা রয়েছে কিনা -এ বিষয়ে বিস্তর তদন্ত শুরু করেছে এরদোয়ান সরকার। তুরস্কের বিরোধী দল এবং নির্মাণ বিশেষজ্ঞরা প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের প্রশাসনকে সামগ্রিকভাবে দায়ী করছেন। সূত্র: বিবিসি