সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

একই মঞ্চে নাচবেন জায়েদ-নিপুণ!

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুজন দুজনের চিরপ্রতিদ্বন্দ্বী। গেল নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় নিয়ে দুজন আদালতে পর্যন্ত গেছেন। এ নিয়ে দুজনের মধ্যে এখন কথাবার্তা তো দূরের কথা, মুখ দেখাদেখিও বন্ধ। নিপুণ নিয়মিত এফডিসিতে গেলেও জায়েদ খান যান না। এবার একই মঞ্চে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে। আগামী ৯ মার্চ আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আসর। অনুষ্ঠান সফল করতে গঠন করা হয়েছে ২১ সদস্যের সাংস্কৃতিক উপকমিটি। কমিটিতে স্থান পেয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এই কমিটির হয়ে মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান। একই মঞ্চে চিত্রনায়িকা নিপুণও পারফর্ম করবেন বলে জানা গেছে। জানা গেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ (অতিরিক্ত)। পুরস্কার দেওয়ার পর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক উপ কমিটির পরিকল্পনা অনুযায়ী সেই অনুষ্ঠানের প্রস্তুতিতে এখন ব্যস্ত শিল্পীরা। অনুশষ্ঠানে জায়েদ খান-নিপুণ আক্তার ছাড়াও থাকছেন অপু বিশ্বাস, পূজা চেরী, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাইমন সাদিক, ইমন, নিরবের পরিবেশনা। ‘বেদের মেয়ে জোস্না আমায় কথা দিয়েছে’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি’সহ একাধিক গানের সঙ্গে নৃত্যে অংশ নেবেন তারকা এই শিল্পীরা।