সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বাঁচতে চান শহীদুল হক খান

অনলাইন ডেস্ক :

নন্দিত নির্মাতা শহীদুল হক খান ভালো নেই। আর্থিক অনটন আর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। ক্যানসারে আক্রান্ত এই নির্মাতা চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শহীদুল হক খানের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা সাহয্য করেন। তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা করাতে গিয়ে প্রায় ৪০ লাখ টাকা খরচ করে ফেলেছেন। বর্তমানে তার শারিরীক অবস্থা আরও খারাপ হয়েছে কিন্তু এমন অবস্থায় চিকিৎসা করার সামর্থ্য নেই তার। শহিদুল হক খান বলেন, ‘আমি কখনো দু’পয়সার সম্পত্তি করিনি। সব সময় কাজের পেছনে ছুটেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু আমার এমন অবস্থা হবে এটা কখনো কল্পনাও করিনি। আমি যদি চিকিৎসা করাতে পারি তাহলে সুস্থ হয়ে উঠার সম্ভবনা রয়েছে। কিন্তু চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন তিনি যদি আমার চিকিৎসার জন্য আবার সাহায্য করতেন তবে আমি হয়তো বেঁচে যেতাম। আমি বাঁচতে চাই। আমি আবারও সিনেমা বানাতে চাই।’ ‘ছুটির ফাঁদে’, ‘কলমিলতা’, ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বাংলাদেশে প্যাকেজ নাটকের অন্যতম রূপকার শহিদুল হক খান। ‘ছুটির ফাঁদে’ চলচ্চিত্রে তার লেখা ‘সাগরের সৈকতে কে যেন দূর হতে ডেকে ডেকে যায়’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ১৯৯০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শহিদুল হক খান।