সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুনেমানের স্পিনে বিধ্বস্ত ভারতের ব্যাটিং, অস্ট্রেলিয়ার লিড

অনলাইন ডেস্ক :

বাঁ-হাতি স্পিনার ম্যাথু কুনেমানের ঘূর্ণিতে ইন্দোর টেস্টের প্রথম দিনই ১০৯ রানে অলআউট ভারত। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন কুনেমান। ১৬ রানে ৫ উইকেট নেন তিনি। জবাবে প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৫৬ রান করেছে অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে ৪৭ রানে এগিয়ে অসিরা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। দলকে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ২৭ রানে বিচ্ছিন্ন হন ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ১২ রান করা রোহিতকে শিকার করে অস্ট্রেলিয়াকে প্রথম উইকেট এনে দেন কুনেমান। এরপর আরেক স্পিনার নাথান লিঁওকে নিয়ে ভারতকে চেপে ধরেন কুনেমান। ৪৫ রানেই ভারতের পঞ্চম উইকেটের পতন ঘটান তারা। গিলকে ২১ ও শ্রেয়াস আইয়ারকে শূন্যতে কুনেমান এবং চেতেশ্বর  পূজারাকে ১ ও রবীন্দ্র জাদেজাকে ৪ রানে আউট করেন লিঁও। শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেন বিরাট কোহলি ও উইকেটরক্ষক শ্রীকর ভরত। ষষ্ঠ উইকেটে ২৫ রান তুলেন তারা। কোহলিকে ২২ রানে থামিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেক-থ্রু এনে দেন আরেক স্পিনার টড মারফি। দলীয় ৭০ রানে কোহলি ফেরার পর টেল-এন্ডারদের দৃঢ়তায় ১শ রান পার করতে পারে ভারত। শেষ পর্যন্ত ১০৯ রানে গুটিয়ে যায় ভারত। রবীচন্দ্রন অশি^নকে ৩ ও উমেশ যাদবকে ১৭ রানে শিকার বানিয়ে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন কুনেমান। লিঁও নেন ৩ উইকেট। জবাবে ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেডকে ৯ রানে আউট করেন জাদেজা। দ্বিতীয় উইকেটে ভারতীয় বোলারদের দারুনভাবে মোকাবেলা করেন আরেক ওপেনার উসমান খাজা ও মার্নাস লাবুশেন। ৯৬ রানের জুটি গড়ে দলের রান তিন অংকে নেন তারা। দলীয় ১০৮ রানে লাবুশেনকে বোল্ড করে জুটি ভাঙ্গেন জাদেজা। ৩১ রান করেন লাবুশেন। হাফ-সেঞ্চুরির পর জাদেজার তৃতীয় শিকার হন খাজা। ৪টি চারে ৬০ রান করেন তিনি। দিনের শেষভাগে এ ম্যাচের অধিনায়ক স্টিভেন স্মিথকে ২৬ রানে থামিয়ে দেন জাদেজা। দিনের বাকী সময়ে আর কোন বিপদ হতে দেননি পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরন গ্রিন। হ্যান্ডসকম্ব ৭ ও গ্রিন ৬ রানে অপরাজিত আছেন। জাদেজা ৬৩ রানে ৪ উইকেট নিয়েছেন।