সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রকাশ্যে ‘আদম’ সিনেমার প্রথম পোস্টার

অনলাইন ডেস্ক :

অনেক অপেক্ষা শেষে জানা গেছে‘আদম’সিনেমা আসছে। নির্মাতা আবু তাওহীদ হিরণের এটি প্রথম নির্মাণ। ২০১৮ সালের শেষ দিকে মংলা, সুন্দরবন ময়মনসিংহ, জামালপুর ও কুয়াকাটা এলাকায় হয়েছিল সিনেমার শুটিং। এরপর দীর্ঘ অপেক্ষা। প্রায় ৪ বছর পর গত বুধবার সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে নির্মাতা জানালেন, ‘আদম’ সিনেমার যাবতীয় কাজ শেষ। এরইমধ্যে সেন্সর বোর্ড থেকে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। সবকিছু গুছিয়ে শিগগির এটি মুক্তি দেওয়া হবে। এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও ঐশী। সিনেমাটি নিয়ে ইয়াশ বলেন, এরকম গল্প নিয়ে এর আগে আমার কোনো সিনেমা করা হয়নি। এই প্রথম সাহস করে সিনেমাটি করা। আমরা এত কষ্ট করতে পেরেছি সিনেমাকে ভালোবাসি সেই জন্য। দর্শকও ভালো সিনেমা দেখতে চান। এটা আমার বিশ্বাস, যদি ভালো কিছু হয়, দর্শক এর মূল্য দেবেন। আশির দশকের গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। ইয়াশ ও ঐশী ছাড়া এতে আরও অভিনয় করেছেন রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য এবং রাইসুল ইসলাম আসাদ। নির্মাতা জানালেন, মানুষের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে আদম। জঙ্গল, সমুদ্র, গ্রাম সবকিছু মিলিয়ে ৫১ দিন শুটিং করা হয়েছে। আদম এমন একটি জাঁতি যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এই বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়। আবার এ জাতির মধ্যেই রয়েছে যে নিজের জন্য অন্যের সবকিছু উজাড় করে নেয়। আমার ভাষায় বলতে গেলে আদম থেকে আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান। আদমদের এইসব বিচিত্র রূপ নিয়ে নির্মিত হয়েছে আমাদের আদম সিনেমাটি।