সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবার বাংলাদেশের ওয়েব ফিল্মে শ্রীলেখা

অনলাইন ডেস্ক :

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌন্দর্য ও আবেদনে বরাবরই সমসাময়িকদের থেকে এগিয়ে। বাংলাদেশেও রয়েছে তার ভক্ত। বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন অনেক আগেই। এবার বাংলাদেশের নির্মাতার ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। ‘কলকাতা ডায়েরিজ’ বানাচ্ছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে ওয়েব ফিল্মে অভিনয় করার বিষয়টি জানিয়েছেন শ্রীলেখা। এ ছাড়াও পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী দর্শনা বণিককে এই ওয়েব ফিল্মে দেখা যাবে। ‘কলকাতা ডায়েরিজ’-এর শুটিং শুরু হয়েছিল গত ২৫ ফেব্রুয়ারি। শ্রীলেখা ও দর্শনার সঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা সিফাত আমিন। জানা গেছে, এরইমধ্যে ফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। ৯০ মিনিটের ওয়েব ফিল্মটিতে অনামিকা সাহা চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। তাকে সফল উদ্যোক্তা হিসেবে দেখা যাবে। যিনি নিজের শর্তে স্বাধীনভাবে বাঁচতে ভালোবাসেন। বৈবাহিক জীবনে ভাঙচুর হলেও নিজের জীবনকে তিনি ভেঙে যেতে দেননি। নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। ফিল্মটিতে শ্রীলেখার প্রতিষ্ঠানের কর্মী শর্মি চরিত্রে পাওয়া যাবে দর্শনা বণিককে, পিকে বোহেমিয়ান তরুণের ভূমিকায় রয়েছেন ঢাকার অভিনয়শিল্পী সিফাত আমিন। ‘কলকাতা ডায়েরিজ’ প্রযোজনা করছে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান বিগ আর এন্টারটেইনমেন্ট।