সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই সবজি ব্যবসায়ীর

ময়মনসিংহের ভালুকায় সবজিবাহী পিকআপ ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার সোহরাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৩০) এবং নেত্রকোনার চানগাঁও এলাকার আলাল উদ্দিনের ছেলে সাজ্জাত হোসেন (৩২)। তারা দুজনই সবজি ব্যবসায়ী ছিলেন বলে জানায় পুলিশ।

ভালুকা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় ময়মনসিংহগামী সবজিবোঝাই দ্রুত গতির একটি মিনি ট্রাক অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

তিনি আরও বলেন, এ সময় সামনের অংশে বসে থাকা চালকসহ তিনজনের দুইজন ঘটনাস্থলেই মারা যায়। তবে মিনি ট্রাকের চালক কৌশলে পালিয়ে যায়। পুলিশ ভালুকা ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করেছে।

—-ইউএনবি