সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চলেন আমাদের শোবার ঘরে যাই: সাইফ

অনলাইন ডেস্ক :

কারিনার পরনে কালো রঙের বডিকন ড্রেস। একই রঙের কুর্তা পরেছেন সাইফ আলী খান। স্ত্রী কারিনার হাত ধরে বাড়িতে প্রবেশ করছেন। এ সময় উপস্থিত ছিলেন একঝাঁক ফটোগ্রাফার। ক্যামেরার ফ্ল্যাশ বিজলির মতো চমকাচ্ছিল। একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ চমকালেও কোথাও দাঁড়াননি সাইফ-কারিনা। বরং বাড়ির ভেতরে ঢুকে যান তারা। এ সময় পাপারাজ্জিরাও তাদের পেছন পেছন ভবনের ভেতরে প্রবেশ করেন। ঠিক সেই সময়ে ঘুরে দাঁড়িয়ে সাইফ আলী খান বলেন- ‘আমাদের শোবার ঘরে চলেন।’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা এখন অন্তর্জালে ভাইরাল। তবে সাইফের এই মন্তব্য স্বাভাবিকভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। তাদের অধিকাংশের ভাষ্য- ‘সাইফ আলী খান খুব খারাপ আচরণ করেছেন।’ ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত বৃহস্পতিবার মালাইকা আরোরার মায়ের জন্মদিন ছিল। জন্মদিনের এই পার্টিতে যোগ দিয়েছিলেন সাইফ-কারিনা। সেখান থেকে ফেরার পর নিজেদের বাড়িতে এই ঘটনা ঘটে। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১২ সালে ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। ২০১৬ সালে তাদের বড় ছেলে তৈমুর আলী খানের জন্ম হয়। ২০২১ সালে জন্ম নেয় এই দম্পতির দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলী খান।