সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

৬ বছর পর বাংলাদেশে নচিকেতা

অনলাইন ডেস্ক :

টানা ৬ বছর পর বাংলাদেশে এসে পশ্চিমবঙ্গের নচিকেতা একেবারে মাতিয়ে দিলেন। তুমুল আড্ডা দিলেন, সঙ্গে গাইলেন নতুন গানও। এরমধ্যে অন্যতম ‘শুকনো বকুল’। তুমি তোমার কাক্সিক্ষত স্বপ্নের দিকে হেঁটে যাচ্ছ, আমার দিকে আর ফিরে তাকিয়ো না, কেউ পেছনে দাঁড়িয়ে আছে যদি মনে হয়, অনিচ্ছাতে আর ঘাড় বাঁকিয়ো না, আমি তো ফুল শুকনো বকুল, দু’হাতে কুড়িয়ে নেবার দিন শেষ, ঝড় এলে আকাশ ভেঙে সূর্য হবেই নিরুদ্দেশ। এমন কাব্যময় কথার গানটি রচনা করেছেন কবির বকুল। আর তাতে সুর দিয়েছেন বেলাল খান। ঢাকায় আড্ডার ফাঁকে গানটির কথা-সুর শুনে ব্যাকুল হলেন নচিকেতা। দাঁড়িয়ে পড়লেন রেকর্ডিং স্টুডিওতে, জানালেন বেলাল খান। গানটি সৃষ্টির গল্প শোনান বেলাল খান। বলেন, ‘কোভিডের সময় লকডাউন চলাকালে একদিন বকুল ভাই তার পুরনো ডায়েরি থেকে একটি কবিতা আমাকে সুর করতে বলেন। কিছু দিন পর একটা সুর বকুল ভাইকে শোনাই। এরপর আমরা দুজনেই ভাবতে থাকি গানটি কে গাইলে ভালো হবে? ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তো দুদিন আগে ঘরোয়া আড্ডায় বকুল ভাই নচিকেতা দাদাকে গানটির সুর শোনালে তিনি তাৎক্ষণিক গানটি গাওয়ার ইচ্ছে পোষণ করেন। এটা শুনে তো আমি অবাক এবং মুগ্ধ। পরদিনই আমরা গানটি রেকর্ড করি।’ কবির বকুল বলেন, ‘‘এবারের বইমেলায় প্রকাশিত ‘দ্বিতীয় জীবন’ কবিতার বইয়ের অন্যতম পছন্দের কবিতা এটি। বেলাল যখন সুর করে পাঠিয়েছিল তখন থেকেই ভাবনায় ছিল গানটি স্পেশাল কাউকে দিয়ে গাওয়ানোর। নচিকেতা দাদা গাওয়ার পর সত্যিই গানটি ভিন্নমাত্রা পেয়েছে।’’ এদিকে গানটি প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘নতুন প্রজন্ম দারুণ ভালো কাজ করছে। ভালো কথা ভালো সুর সবসময় আমাকে আকৃষ্ট করে। বকুল ও বেলাল মিলে যে গানটি তৈরি করছে, সেটি না গাইতে পারলে ভীষণ মিস হয়ে যেতো। গেয়ে আনন্দ লাগছে।’ বেলাল খান জানান, শিগগিরই গানটি প্রকাশ করা হবে ভিডিও আকারে।