সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওমর সানীর সফলতার পেছনে বাপ্পারাজের অবদান

অনলাইন ডেস্ক :

ওমর সানীর সফলতার পেছনে অবদান রয়েছে বাপ্পারাজের। নিজের ফেসবুক হ্যান্ডেলে সরাসরি এমনটাই জানালেন ঢাকাই সিনেমার এই অভিনেতা। প্রেমে ব্যর্থ হওয়ার চরিত্রে বাপ্পারাজের অভিনয় অনবদ্য, ব্যর্থ প্রেমিকের চরিত্রের অভিনয় নিয়ে এই সময়েও নেটিজেনরা কথা বলেন, আলোচনা করেন। সেই ‘ব্যর্থ প্রেমিক’ বাপ্পারাজই ওমর সানীর সফলতার নেপথ্য নায়ক- এমন কথা যখন ওমর সানী বলেন তখন সেটা গুরুত্বপূর্ণ কথাই বটে। আজ জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের জন্মদিন। শুভেচ্ছা জানাতে গিয়ে এমন সহজ স্বীকারোক্তি দিলেন ‘আখেরি হামলা’খ্যাত অভিনেতা ওমর সানী। ওমর সানী বলছেন, বাপ্পারাজ, আমার সাকসেস হওয়ার পেছনে যে কয়জন মানুষের অবদান আছে, তার মধ্যে বেশ অন্যতম এই ভদ্রলোক। ভীষণ দুষ্টু, ভীষণ মার্জিত, অসাধারণ শিল্পী এবং আমার আর মৌসুমীর জীবনে ভালো একজন বন্ধু। সানী আরো বলেন, আমি যখন তার সামনে যাই তখন আমার বয়স মনে হয় ২২ বছর- ঠিক না বাপ্পা ভাই? শুভ জন্মদিন শুভ জন্মদিন, হারানো প্রেম খুঁজি প্রেমগীতের মাধ্যমে। সম্প্রতি সুলতান’স ডাইন নিয়েও মন্তব্য করে আলোচিত হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী। তাঁর দাবি, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে সুলতান’স ডাইনকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়।