সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ইলিয়ানা

অনলাইন ডেস্ক :

দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনেমা ‘দেবাদাসু’ দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘদিন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শীর্ষ অবস্থান ধরে রাখেন তিনি। শুধু তাই নয়, নিজের অভিনয় মুন্সিয়ানায় দক্ষিণের পাশাপাশি নিয়মিত কাজ করছেন বলিউডেও। তবে এবার যে ইন্ডাস্ট্রি থেকে তার উত্থান, তারাই বর্জন করল ইলিয়ানাকে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ইলিয়ানা! যা নিয়ে এখন ভক্ত-সমালোচকদের জল্পনা-কল্পনা তুঙ্গে রয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, একটি দক্ষিণী ছবির জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শুটিংয়ে আসেননি ইলিয়ানা। যার ফলে একটা বিরাট অঙ্কের ক্ষতি হয় ছবির প্রযোজকের। ধারণা করা হচ্ছে, এমন অপেশাদারিত্বের কারণেই নিষিদ্ধ করা হয়েছে তাকে। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর তরফে কোনো বিবৃতি মেলেনি। উল্লেখ্য, মাস কয়েক আগেই শোনা যায়, অসুস্থ ইলিয়ানা। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দেন নিজের। শরীরের জলের পরিমাণ কমে যায় ইলিয়ানার। যে কারণে হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। সেই সময় প্রায় তিন বোতল স্যালাইন দিতে হয় এই অভিনেত্রীকে। পরে অবশ্য নিজের স্বাস্থ্যের খবর জানিয়ে লেখেন, তিনি স্থিতিশীল রয়েছেন। অন্যদিকে কাজের চেয়ে বেশ কিছুদিন ধরে নিজের ব্যক্তিজীবন নিয়েও বারবার শিরোনামে আসছেন ইলিয়ানা। সম্প্রতি ক্যাটরিনা কাইফের তুতো ভাইয়ের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। ‘কফি উইথ করণ’ শোতে ক্যাটরিনাকে ইলিয়ানা ও তার ভাইয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান ক্যাটরিনা। এছাড়াও একাধিক স্থানে এই জুটিকে দেখতে পাওয়ার ছবিও ভাইরাল হয়েছে। যে কারণে অনেকেই মনে করছেন গোপনে চুটিয়ে প্রেম করছেন তারা।