সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

যুক্তরাষ্ট্রে ‘তীর্থযাত্রী’র উদ্বোধনী প্রদর্শনী

অনলাইন ডেস্ক :

দীর্ঘ বিরতির পর মঞ্চের জন্য নাটক নির্দেশনা দিচ্ছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। এর নাম রাখা হয়েছে ‘তীর্থযাত্রী’। এটি প্রযোজনা করছে নক্ষত্র। তবে দেশে নয়, আগামী ১৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটারের মূল মঞ্চে ‘তীর্থযাত্রী’র উদ্বোধনী প্রদর্শনী হবে। হুমায়ূন কবির রচিত ‘তীর্থযাত্রী তিনজন তার্কিক’ গ্রন্থ অবলম্বনে এটি সাজানো হয়েছে। নাটকের সংগীতায়োজন করছেন পিন্টু ঘোষ। তৌকীর আহমেদবলেন, ‘নক্ষত্র একটি স্বাধীন শিল্পচর্চা ক্ষেত্র। নক্ষত্রের আমন্ত্রণে নিউইয়র্কের বিভিন্ন দলের নাট্যকর্মীরা এই নাটকে অংশগ্রহণ করছেন। এটি পরিবেশনার দায়িত্ব পালন করছে বাংলা সংস্কৃতি কেন্দ্র।’ দেশের বাইরে এর আগেও মঞ্চনাটকে যুক্ত হয়েছেন তৌকীর। ২০০২ সালে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়ার সময় বাংলাদেশ থিয়েটার অব আমেরিকার (বিটিএ) সঙ্গে ‘ইচ্ছামৃত্যু’তে কাজ করেন তিনি। স্থাপত্য, টেলিভিশন ও চলচ্চিত্রের কাজের ব্যস্ততায় মঞ্চে তৌকীর আহমেদের দীর্ঘ বিরতি পড়েছে। ঢাকায় নিজের নাট্যদল নাট্যকেন্দ্রের জন্য ২০২০ সালে ‘অজ্ঞাতনামা’ নামে একটি নাটকের কাজ শুরু করেছিলেন তিনি। কিন্তু করোনা মহামারির প্রকোপে থমকে যায় কাজটি। তিনি বলেন, ‘শিগগিরই এটি মঞ্চে আনার ইচ্ছে আছে।’ ‘অজ্ঞাতনামা’ প্রথমে মঞ্চনাটক হিসেবে লিখেছিলেন তৌকীর আহমেদ। মঞ্চনাটক হিসেবেই এটি বই আকারে প্রকাশিত হয়। কিন্তু মঞ্চের আগে ‘অজ্ঞাতনামা’ রূপ নেয় চলচ্চিত্রে। যা দারুণ প্রশংসিত হয়। তার পরিচালিত অন্য চলচ্চিত্রগুলো হলো ‘জয়যাত্রা’ (২০০৪), ‘রূপকথার গল্প’ (২০০৬), দারুচিনি দ্বীপ (২০০৭), ‘হালদা’ (২০১৭), ‘ফাগুন হাওয়ায়’ (২০১৯) এবং ‘স্ফুলিঙ্গ (২০২১)। তৌকীর আহমেদ অভিনীত প্রথম মঞ্চনাটক ১৯৮৬ সালে থিয়েটার প্রযোজিত ‘যুদ্ধ এবং যুদ্ধ’। এটি রচনা করেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। ১৯৮৭ সালে আব্দুল্লাহ আল মামুনের ‘তোমরাই’ নাটকে অভিনয় করেন তিনি। এরপর নাট্যকেন্দ্রের ‘বিচ্ছু’, ‘তুঘলক’, ‘সুখ-জেরা’, ‘হয়বদন’, ‘ক্রুসিবল’ এবং ‘প্রতিসরণ’ নাটকে কাজ করেছেন। এর বাইরে গাজী রাকায়েতের নির্দেশনায় বিজয় টেন্ডুলকারের ‘কন্যাদান’, মামুনুর রশীদের ‘আদিম’ এবং শিল্পকলায় ‘শেষ নবাব’ কিংবা বটতলার ‘হায়দার’ এর ইংরেজি প্রযোজনা ‘যমুনা’য় দেখা গেছে তাকে। এসব প্রযোজনায় ভালোবাসার সঙ্গে কখনও অভিনয়, মঞ্চ পরিকল্পনা, নির্দেশনা কিংবা রচনার কাজ করেছেন তিনি।