সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

অর্ন্তজালে ভাইরাল অপু বিশ্বাসের স্ট্যাটাস

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বহু হিট ও সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার প্রযোজনায় নাম লেখালেন এ অভিনেত্রী। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র। সরকারি অনুদানে অপু নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ সিনেমা। অভিনয় পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করেন। সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে লিখেন। গতকাল শনিবার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। চিত্রনায়িকা অপু বিশ্বাসের সেই স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে অর্ন্তজালে। সবাই বলছেন, বাস্তব কথা বলছেন। এদিকে প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। এরইমধ্যে শুটিং শেষ হয়েছে সিনেমাটির। এখন চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। এই মাসেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি জানান, আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে। সে লক্ষ্য নিয়ে সব কাজ চলছে। ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, আসছে রোজার ঈদে দর্শকদের দেখাতে পারব।’ অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।