সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টাইগার শ্রফের সঙ্গে তুলনা, কৃতজ্ঞতা জানালেন জায়েদ

অনলাইন ডেস্ক :

জায়েদ খানকে টাইগার শ্রফের মতো লাগছে। একজন নেটিজেন এমন একটি মন্তব্য করেছিলেন সদ্য পোস্ট করা জায়েদের ছবিতে। সেই মন্তব্যের উত্তরে জায়েদ খান একটি ইমোজি ব্যবহার করেছেন, যার অর্থ কৃতজ্ঞতা। অর্থাৎ নেটিজেনের মন্তব্যের বিষয়ে জায়েদ খান বেশ সন্তুষ্ট। সম্প্রতি জায়েদ খান মুম্বাই গিয়েছিলেন। সেখানে বেশ কিছুদিন থাকার পর বাংলাদেশে ফেরেন। গত সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জানালেন, তিনি সপ্তাহখানের মধ্যে ফের মুম্বাই যাচ্ছেন। কেন যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, এখনই কিছু জানাব না। আমি কিছু বললেই সেটা নিয়ে নানা ধরনের নেতিবাচক ঘটনার সৃষ্টি হয়। চিত্রনায়ক জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। নিজের ফেসবুক হ্যান্ডেলে ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম নিয়ে কথা বলে থাকেন। গত সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে নতুন তথ্য দিয়েছেন জায়েদ খান। তিনি জানান, নিজেকে নিজের কাছেই প্রমাণের চেষ্টা করেন তিনি। এ চিত্রনায়ক ক্যাপশনে লেখেন, ‘নিজেকে নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করি, অন্যান্যের কাছে নয়।’ এ সময় ছবিতে তাকে কালো রঙের স্যান্ডো গেঞ্জিতে দেখা যায়। আর চারপাশের পরিবেশে এটা স্পষ্ট, শরীরচর্চার সময় তোলা হয়েছে ছবিটি।