সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নিরব-অপুর পাশে দাড়ালেন মেহজাবীন

অনলাইন ডেস্ক :

মেহজাবীনের এ পোস্টের পেছনে অবশ্য কারণ আছে। স্টেজ শো করতে গিয়ে নিরব-অপু পড়ে গিয়েছিলেন নাচ করতে করতেই। সে ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনুরোধ করেও দুষ্টু নেটিজেনদের থামাতে পারেননি অপু বিশ্বাস। এ ঘটনায় নিরব-অপুর পক্ষে অবস্থান নিয়েছেন শোবিজের অনেক তারকা। মেহজাবীনও তাদের মধ্যে একজন। ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে বেশ কয়েক বার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে। ক্লাস সিক্সে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০-৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’ অভিনেত্রী আরও লেখেন, ‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ লোকজন। বুফে টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।’ ভয়ংকর ঘটনার স্মৃতিচারণও করেছেন মেহজাবীন। লিখেছেন, ‘শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি, সিঁড়ি থেকে নামছিলাম ফোন এ টেক্সট করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচন্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারত কিন্তু পড়ল আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সট করব না, কসম কাটলাম।’ সবশেষ মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ‘ঝামেলা’। প্রায় প্রতিদিনই পড়ি।’ নেটিজেনদের উদ্দেশে তিনি লিখেন, ‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’