সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কুয়াকাটায় বাসের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া):

কুয়াকাটায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাতটায় দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কমল কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়াবাড়ী এলাকার মৃত ধিরেন্দ্র নাথ দাসের ছোট ছেলে। সে একজন ঠিকাদারী ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমল দাস সকালে মোটরসাইকেল যোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। নয়াপাড়া এলাকায় পৌছলে ঢাকা থেকে ছেড়ে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ পোষ্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। চালক ও হেলাপার পলাতক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।