সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

বিশ্বনাথে বাঁশের সাঁকো নিয়ে এলাকাবাসীর দূর্ভোগের শেষ নেই

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের বিশ্বনাথের আশুগঞ্জ বাজারের পাশে খাজাঞ্চি নদীর উপর একটিমাত্র ব্রীজ নির্মাণ হলে বদলে দিতে পারে দুই পারের মানুষের জীবনযাত্রার মান। উত্তর বিশ্বনাথবাসীর দীর্ঘদিনের দাবী এই ব্রীজটি নির্মাণের। কিন্তু নির্মাণ ব্যবস্থার কোন প্রকার লক্ষণ কোন দপ্তরে নেই। বছরের পর বছর পেরিয়ে গেলেও স্বপ্নের সেই ব্রীজটি আদৌ কি নির্মাণ হবে? সেই প্রশ্ন এলাকাবাসীর।

ব্রীজ না থাকায় আজন্ম জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে প্রায় ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ। ফলে এ নিয়ে স্হানীয়দের মধ্যে দূর্ভোগের শেষ নেই।

এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাগবে বিভিন্ন দপ্তরে এবং জনপ্রতিনিধিদের কাছে তাদের দাবীর কথা জানিয়ে আসছেন বিভিন্ন পেশার মানুষ। সংশ্লিষ্ট মহলে ব্রীজ বাস্তবায়নের দাবী জানিয়েছেন খাজাঞ্চি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য পংকজ বিহারি দাস।

সিলেট জেলা পরিষদের সদস্য (বিশ্বনাথ-৬) এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ বলেন, আশুগঞ্জ বাজারের পাশে খাজাঞ্চি নদীর উপর দ্রুত ব্রীজ নির্মাণ সময়ের দাবী। মানুষের দূর্ভোগ ও দূর্দশার কথা চিন্তা করে বর্তমান জনবান্ধব সরকারের সংশ্লিষ্ট মহল দ্রুত ব্রীজ নির্মাণে পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।