সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মেট্রোরেলের মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশন চালু

ফাইল ছবি

মেট্রোরেলের মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশন জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান ভূঁইয়া বলেন, মেট্রোরেল আজ থেকে দুটি স্টেশনে যাত্রী তুলতে ও নামাতে পারবে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ৯টি মেট্রোরেল স্টেশনের মধ্যে সাতটি চালু হয়েছে এবং শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ দুটি স্টেশন চলতি মাসের শেষের দিকে চালু করা হবে।

সরকার গত বছরের ২৮ ডিসেম্বর সীমিত আকারে মেট্রোরেলের কার্যক্রম শুরু করে এবং উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশনের মধ্যে তখন কোনো স্টপেজ ছিল না।

এরপর ২৫ জানুয়ারি, ১৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ যথাক্রমে মেট্রোরেলের পল্লবী, উত্তরা মধ্য ও মিরপুর-১০ স্টেশন খুলে দেয় সরকার।

এদিকে চলতি বছরের জুলাই মাস থেকে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক গত ১০ ফেব্রুয়ারি এ তথ্য জানান। বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ট্রেন চলাচল করছে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের শেষ নাগাদ মতিঝিল পর্যন্ত এবং ২০২৫ সালের মধ্যে কমলাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হতে পারে।

—-ইউএনবি