সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিঙ্গেল থাকার কারণ জানালেন মিমি

অনলাইন ডেস্ক :

টালিউড ডিভা মিমি চক্রবর্তী। বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দিয়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সময় দিচ্ছেন এ নায়িকা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে থাকেন মিমি। সম্পর্ক নিয়ে কথা বলতে নারাজ এ নায়িকা। তবে এবার মুখ খুলেছেন। রাখ-ঢাক ছাড়াই ফাঁস করেছেন সম্পর্ক নিয়ে তার গোপন তথ্য। গোপনে প্রেম করছেন? এমন প্রশ্নের মিমির ইঙ্গিত, তিনি সিঙ্গেল। প্রেমের সম্পর্ক নেই তিনি। মেকআপ করতে করতে ভিডিও শেয়ার করেছেন মিমি। লিখেছেন, ‘এখন আপনারা জানেন।’ মুহূর্তে ভাইরাল হলো সেই পোস্ট। মিমি বলেন, ‘বন্ধুরা, আমি বুঝতে পেরেছি কেন আমি এখনও সিঙ্গেল। সম্পর্কে জড়াতে গেলে বাড়ির বাইরে যেতে হবে। মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমার দ্বারা যা সম্ভব নয়। এখনও তাই আমার জীবনে কেউ আসেনি।’ নিজের সমস্যার কথাও ভিডিওতে জানালেন মিমি। বাড়ির বাইরে যেতে ইচ্ছে করে না অভিনেত্রীর। তাই নতুন মানুষের সঙ্গে আলাপ হয় না। ঠিক সে কারণেই মিমির জীবনে এখনো কেউ আসেনি।