সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রাজের নতুন চলচ্চিত্র ‘ওমর’

অনলাইন ডেস্ক :

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ চার বছর পর আবারও চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। তার নতুন ছবির নাম রাখা হয়েছে ‘ওমর’। তবে এতে কারা অভিনয় করবেন সেসব আপাতত চমক হিসেবে রেখে দিয়েছেন তিনি। ‘ওমর’ কী ধরনের চলচ্চিত্র হবে? রাজের উত্তর, ‘আমি যে ধরনের ছবি বানিয়ে এসেছি, এটাও একটু আলাদা ঘরানার অর্থাৎ মিস্ট্রি থ্রিলার। তবে গল্পের বাঁকে বাঁকে অনেক টুইস্ট আছে। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না আপাতত।’ আগামী জুন-জুলাইয়ে ‘ওমর’-এর শুটিং শুরুর পরিকল্পনা করেছেন রাজ। আসন্ন ঈদুল ফিতরের আগেই নায়ক-নায়িকা চূড়ান্ত করে তাদের নাম ঘোষণার ইচ্ছে আছে তার। রাজ আরও জানিয়েছেন, তার নতুন ছবির চিত্রনাট্য তৈরি করেছেন সিদ্দিক আহমেদ। এটি প্রযোজনা করবেন খোরশেদ আলম। মাস্টার কমিউনিকেশন্স ছবিটি নির্মাণে যুক্ত থাকবে। ‘ওমর’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ চলচ্চিত্র। ২০১১ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘প্রজাপতি’। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘স¤্রাট’ (২০১৬) ও ‘যদি একদিন’ (২০১৯)।