সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কুলাউড়ায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া পৌরসভার আয়োজনে ও আব্দুল বারী চৌধুরী স্পোর্টস একাডেমির পৃষ্ঠপোষকতায় ১৪ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

কুলাউড়া পৌর সভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার আতাউর রহমান চৌধুরী ছোহেল এবং উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু’র যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম সিদ্দিকী নানু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্স, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কাবুল পাল, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন প্রমুখ।

২৫টি টিমের অংশগ্রহণে অনুষ্টিত মেয়র কাপের উদ্বোধনী খেলায় হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব কাদিপুর ২ গোলের ব্যবধানে ভুকশিমইল একাদশকে পরাজিত করে।