সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভারতের হাসপাতালে কী করছেন নাদিয়া?

অনলাইন ডেস্ক :

অনেক দিন ধরেই গ্যাস্ট্রোলিভারের সমস্যায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। দেশে ধাপে ধাপে চিকিৎসাও নিয়েছেন। কিন্তু আশানুরূপ ফল পাচ্ছিলেন না। এবার তাই ভারতের চেন্নাইয়ে ছুটে গেলেন অভিনেত্রী। ভর্তি হয়েছেন সেখানকার অ্যাপোলো হাসপাতালে। গেলো ১০ মার্চ চেন্নাইয়ের ওই হাসপাতালে গেছেন নাদিয়া। ভেবেছিলেন, ডাক্তার দেখিয়ে ওষুধ-পরামর্শ নিয়ে ফিরে আসবেন। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানিয়েছেন, তাকে দ্রুতই উঠতে হবে অস্ত্রোপচারের টেবিলে। অগত্যা হাসপাতালে ভর্তি হতে হয় ব্যস্ত অভিনেত্রীকে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে একটি ছবি পোস্ট করেন নাদিয়া। যেখানে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গেছে। সেই সঙ্গে জানিয়েছেন, চিকিৎসার জন্য আরও কিছু দিন সেখানে থাকতে হবে তার। নাদিয়া বলেন, ‘আমি আসলে ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম। তখন ডাক্তার আমাকে একটা মেজর অপারেশনের কথা বলেন। অপারেশনের জন্য এখানে আমার আরও বেশ কিছু দিন থাকতে হবে। ডিরেক্টর ভাইদের প্রতি অত্যন্ত দুঃখিত, যাদেরকে আমি ডেট দিয়েছিলাম।’ দর্শকপ্রিয় হওয়ার সুবাদে নাদিয়ার শুটিং শিডিউল থাকে নিয়মিত। কিন্তু অসুস্থতার কারণে সেটা সম্ভব হয় না মাঝেমধ্যেই। এজন্য সরল বাক্যে নির্মাতাদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। গত ১৭ জানুয়ারি একই সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাদিয়া। দিন দুয়েক হাসপাতালে থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরেন। তারও আগে গত বছরের সেপ্টেম্বরে এই রোগে কিছু দিন অসুস্থ ছিলেন তিনি। নাদিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘ওরে বিহঙ্গ মোর’ নামের একটি নাটকে। এটি গত ৯ মার্চ আরটিভিতে প্রচার হয়েছে। নাহিদ আহমেদ পিয়াল নির্মিত এ নাটকে তার বিপরীতে আছেন সজল।