সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘আমি লোক দেখানো নকল মানুষ না’

অনলাইন ডেস্ক :

ভালোবেসে বিয়ে করেন পরীমণি-রাজ। তাদের ঘর আলো করে এসেছে ফুটফুটে পুত্র রাজ্য। মাঝে মধ্যে এ দম্পতির সংসার জীবনে বৈরিতা তৈরি হয়। যদিও কিছুটা সময় পর সেই তিক্ততা মধুর সম্পর্কে রূপ নেয়। গ্ল্যামার কন্যা পরীমণির ফেসবুক স্ট্যাটাসে এসবের প্রমাণ মেলে। গত দু’দিনে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। আর এসব ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। তবে কি কারণে এবং কার উদ্দেশ্যে এসব পোস্ট দিয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। তার পোস্টের কমেন্ট সেকশনে একাধিক মন্তব্য করেছেন তার স্বামী শরীফুল রাজ। গত বুধবার রাতে শরীফুল রাজ তার ফেসবুকে পরীর সঙ্গে পুত্র রাজ্যের একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লাভ ইমোজি দিয়ে লিখেন, ‘অ্যাঞ্জেল মাদার, লেট নাইট লাভ।’ এরপরই পরীমণি তার ফেসবুকে লিখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে (ৃ) ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোক দেখানো নকল মানুষ না।’ পরীর এই স্ট্যাটাসের কমেন্ট বক্সে রাজ লিখেন, ‘আমি তার সঙ্গে আরো সময় কাটাতে চাই। পরী দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতই আমরা সবাই মানুষ। তুমি একজন অসাধারণ মা।’ এ মন্তব্যের জবাবে পরীমণি লিখেন, ‘সেটাই কেউ দেখায়ে হইতে পারে না। সাময়িক দেখায়ে সরাইতে বাধ্য হয়। কারণ ওই যে সব শেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে তো।’ এর উত্তরে রাজ লিখেন, ‘পরী বিবেকর তাড়নায় তো বেঁচে আছি। তোমাকে ভালোবাসি।’ এর আগের দিন পরীমণি ফেসবুক পোস্টে লিখেন, ‘সিনেমার গল্পের অফিস? আসিতেছে তাইলে। কেন যে আমারে বাচ্চাভাবে লোকে! বাচ্চা বানায়ে ফেল্লাম তাও!’ এর আগে ঘোষণা দিয়ে রাজ-পরী বিচ্ছেদের পথেই হাঁটছিলেন। স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে পরীমণি সাফ জানিয়ে দিয়েছিলেন, তিনি আর রাজের সঙ্গে সংসার করবেন না। রাজও জানিয়ে দেন, তিনিও পরীমণির সঙ্গে আর এক ছাদের নিচে থাকতে আগ্রহী নন। কিন্তু খুব দ্রুতই তাদের সেই মনোমালিন্যের বরফ গলে ভালোবাসায় পরিণত হয়।