সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

পরী ও জয়াকে নিয়ে মাহির স্ট্যাটাস

অনলাইন ডেস্ক :

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৬ ঘণ্টা কারাভোগের পর মুক্ত পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত শনিবার এ অভিনেত্রীর গ্রেপ্তারের পর ঘটনাটি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়। বর্তমানে মাহি ৯ মাসের অন্তঃসত্ত্বা। একজন গর্ভবতী মাকে এভাবে গ্রেপ্তার করায় অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে পরীমণি, মেহের আফরোজ শাওন, তমা মির্জা, রাজ রিপা অনেকেই এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মাহির পাশে ছিলেন। গত শনিবার কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মাহির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘‘ওরে আমার পরী, উড়ে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর specifically আমার সমস্ত সাংবাদিক ভাইরা। আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।’’ এর আগে শনিবার বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকা মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলে নায়িকার। বিকেল ৫টায় দিকে মাহিকে জামিন দেন আদালত। গর্ভবতী ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার।