সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অভিনেতা খালেকুজ্জামান মারা গেছেন

অভিনেতা এম খালেকুজ্জামান আর নেই। মঙ্গলবার সকাল ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৩ বছর।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব খালেকুজ্জামানের ছবিসহ একটি পোস্ট দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

যেখানে তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সকলের প্রিয় সহকর্মী এম. খালেকুজ্জামান আজ সকালে মারা গেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

তিনি জানান, বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন খালেকুজ্জামান।

মঙ্গলবার বিকাল ৫টায় অভিনেতা এম. খালেকুজ্জামানের জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর কুর্মিটোলার একটি মসজিদে।

গুণী এই শিল্পীর জন্ম ১৯৫০ সালে বগুড়া জেলার সান্তাহারে। বাবা ডা. শামসুজ্জামান ছিলেন ব্রিটিশ রেলওয়ের মেডিকেল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিণী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রিধারীদের একজন খালেকুজ্জামান। ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। তার আগে স্কুল কলেজ জীবনের তিনি অসংখ্য মঞ্চ নাটকে অভিনয় করেন। বিটিভিতে তিনি প্রথম নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘সর্পভ্রমে রজ্জু’ নাটকে অভিনয় করেন। এরপর তিনি ধারাবাহিক নাটক ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’, ‘সুবর্ণ সময়’সহ প্রায় তিন শতাধিক নাটকে অভিনয় করে প্রশংসিত হন। তার অভিনয়ের অনুপ্রেরণা প্রয়াত বরেণ্য অভিনেতা গোলাম মুস্তাফা। কিন্তু তার সঙ্গে একই ফ্রেমে অভিনয় না করতে পারার দুঃখবোধটা রয়েই গেল। আবার জাতীয় অধ্যাপক কবির চৌধুরী তার অভিনয়ের প্রশংসা করতেন এটাই যেন অনেক বড় প্রাপ্তি ছিল তার অভিনয় জীবনে।

—-ইউএনবি