সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

তানিয়া বৃষ্টির কবলে আরশ

অনলাইন ডেস্ক :

এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘চিরকুমার’-এর চিকু সংঘের অন্যতম সদস্য চিকু ফয়সালকে এতদিন দেখা গেছে বুমের ভয়ে পালিয়ে বেড়াতে। এবার সেই চিকু ফয়সাল গিয়ে নিজেকে ধরা দেয় বাংলার কাছে। বাংলা নামে নতুন একটি চরিত্র নাটকটির ৫৭ তম পর্ব থেকে যোগ হচ্ছে। এই চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নির্মাতা জানান, ফয়সাল চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। তানিয়া-আরশ জুটির এই পর্বগুলোর শুটিং হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায়। গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, ফারিয়া শাহরিন, আরশ খান, এমিলা হক, তানিয়া বৃষ্টি, আহসান হাবীব নাসিম, বাপ্পি আশরাফ, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে। প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হয় নাটকটি।