সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফাহিমের কণ্ঠে হিন্দি গান

অনলাইন ডেস্ক :

গীতশিল্পী ফাহিম ইসলাম এবার প্রকাশ করেছেন আরেকটি হিন্দি গান। যার শিরোনাম ‘গালি গালি’। এটির কথা লিখেছেন দেবায়ন তরাফদার। সুর করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। মিউজিক করেছেন বব। বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও ধারণ করেছেন সৈকত রেজা। এতে নায়কের ভূমিকায়ও হাজির হয়েছেন শ্রোতাপ্রিয় গায়ক ফাহিম ইসলাম। তার নায়িকার চরিত্রে আছেন মডেল আলিশা ইসলাম। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। সম্প্রতি ইউটিউবে ‘ডেডলাইন রেকর্ডস’ চ্যানেলে ‘গালি গালি’ গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে। গানটি প্রসঙ্গে ফাহিম বলেন, ‘একজন শিল্পী হিসেবে বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি গানও আমি পছন্দ করি। কারণ আমি মনে করি সংগীতের কোনো সীমানা নেই। সেই জায়গা থেকেই হিন্দি গানে কণ্ঠ দেওয়া। এই গানটি বলিডড মানের হয়েছে। যারা শুনেছেন সবাই ভালো বলেছেন। আমার বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে গানটি শ্রোতাদের মাঝে আরও বেশি ছড়িয়ে যাবে।’