সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিলেটের লালবাজারে বিক্রির জন্য তোলা হয় ১০০ কেজির বাগাড়

সিলেট নগরীর লালবাজারে বি‌ক্রির জন্য তোলা হয়েছে প্রায় ১০০ কে‌জি ওজনের একটি বাগাড় মাছ। কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় ধরা পড়ে মাছটি।

বুধবার (২২ মার্চ) সকালে মাছটি বিক্রির জন্য বাজারে তোলা হয়। সকাল ১০টায় মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়। প্রতি কেজির মূল্য ছিল দেড় হাজার থেকে দুই হাজার টাকা।

এদিকে বাজারে বড় আকারের বাগাড় মাছ আনার খবর শুনে উৎসুক জনতা ভিড় করেন। এ সময় অনেকে মোবাইল ফোনে মাছের ছবি তোলেন। আবার কেউ-কেউ মাছটি ছুঁয়েও দেখেছেন।

মাছ বিক্রেতা আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি কেটে কেজি দরে বিক্রি হয়। কারণ এতো বড় মাছ কেউ পুরোটা কিনবে না। প্রতি কেজির মূল্য দেড় থেকে দুই হাজার টাকা। তবে জেলেদের কাছ থেকে কত টাকায় মাছটি কিনেছেন তা জানাতে চাননি এই মাছ বিক্রেতা।

এর আগে ১৪ মার্চ কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় জেলের জালে ১৬০ কেজির একটি বাগাড় মাছ ধরা পড়েছিল। সেটিও এই মাছ ব্যবসায়ীই কেটে বিক্রি করেন।

—-ইউএনবি