সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চট্টগ্রাম বিমানবন্দরে ২৩টি স্বর্ণের বার জব্দ, যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌনে তিন কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩টি স্বর্ণের বার (দুই দশমিক সাত কেজি প্রায়) জব্দ করা হয়।

আটক মোহাম্মদ জিয়া উদ্দিন হাটহাজারী থানার এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, মোহাম্মদ জিয়া উদ্দিন নামের ওই যাত্রীর রেক্টামে আরও স্বর্ণের বার থাকার সন্দেহে স্ক্যানিং করে বের করার চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ সসেম্মলনে স্বর্ণ আটকের বিষয়ে বিস্তারিত জানাবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

—-ইউএনবি