সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চলচ্চিত্র প্রযোজকের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা ও চাঁদাবাজির’ অভিযোগ এনে শাকিব খানের মামলা

চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা করেছেন ঢালিউড তারকা শাকিব খান।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী তানভীর আহমেদ।

তানভীর বলেন, বাদীর জবানবন্দি রেকর্ডের পর আদালত রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য তলব করেছেন।

এর আগে রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে গিয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন শাকিব।

গত ১৫ মার্চ রহমত উল্লাহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির সহ-প্রযোজক অস্ট্রেলিয়ার এক নারীকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন।

—ইউএনবি