সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যুক্তরাষ্ট্রের বাংলা রক ব্যান্ড

অনলাইন ডেস্ক :

২০১৬ সালে ‘ক্রনেজ’ নামে একটি ব্যান্ডের জন্ম হয়। এটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এলাকার একটি বাংলা রক ব্যান্ড। এই ব্যান্ডটি বিশ্বব্যাপী সমস্ত বাংলাভাষীদের জন্য মৌলিক গান সৃষ্টি করে যেতে আগ্রহী। গানের মাধ্যমে তারা মাতৃভূমির সাথে সম্পর্ককে খুঁজে নেন। যারা বিদেশে পাড়ি জমান তারা মাতৃভূমি আর নতুন দেশটির মাঝে একটা টানাপোড়নের মধ্যে থাকেন। প্রবাসীরা এমন একটি সময়ের কিনারায় বাস করে, যার একপাশে থাকে বর্তমান। আর এক পাশে থাকে হারানো অতীত। এই ‘সময়’ (কৎড়হ) আর ‘কিনারা’র (ঊফমব) প্রতিশব্দ জুড়ে দিয়েই ব্যান্ডের নামকরণ হয় ‘ক্রনেজ’। এই ব্যান্ডটি প্রথমে ছয়টি সিঙ্গেল গান প্রকাশ করে। এর মধ্যে অমরত্বের সাধ, স্মৃতির ক্যানভাস, অনুধাবন মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে। ক্রনেজ প্রথমবারের মত গত ৩রা মার্চ আটটি নতুন গান সাজিয়ে একটা পরিপূর্ণ অ্যালবাম প্রকাশ করেছে। ভক্তরা ইউটিউব, স্পটিফাই, অ্যামাজন মিউজিক, অ্যাপল মিউজিকে এই অ্যালবামের গান গুলো উপভোগ করতে পারবেন। গানগুলো ইতোমধ্যে উত্তর আমেরিকার বাংলা রক পাগল মানুষরা বেশ পছন্দ করেছেন। ক্রনেজের বিশ্বাস, বাংলাদেশেও অন্যান্য প্রতিষ্ঠিত ব্যান্ডদের গানের পাশাপাশি শ্রোতারা তাদের গান সাদরে গ্রহণ করবেন। এই ব্যান্ডে বর্তমানে ভোকালে আছেন রাফি, টনি গিটারে, শরীফ গিটার ও সিন্থে, অমিত বেস এবং এনাম ড্রামসে।