সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘থাবল চুম্বা’ উৎসব অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজারের কমলগঞ্জের কোনাগাঁওয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের বর্ষ বরণ ও ঐতিহ্যবাহী ‘থাবল চুম্বা’ উৎসব ।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যা রাতে ধর্মীয় গানের সুর শুনে মনের টানে উম্মুক্ত বৃত্তাকার মঞ্চে ছুটে আসেন মনিপুরী যুবক-যুবতী, কিশোর-কিশোরীসহ নানা বয়সের লোকজন। সবাই জড়ো হলে রাত দশটায় মূল আর্কষণ ‘থাবল চুম্বা’ উৎসবে শুরু হয় নৃত্য। উম্মুক্ত মঞ্চে প্রথমে নৃত্য করতে নামে নিজ গ্রামের যুবতীরা। এর পর নৃত্য করতে প্রবেশ করে অপেক্ষমান বিভিন্ন এলাকা থেকে আসা যুবকরা। সব মিলিয়ে প্রায় সহস্রাধিক যুবক যুবতী একে অপরের হাতধরে ইশ্বরের সন্তুষ্টি পেতে থেমে থেমে চলে দীর্ঘদলবদ্ধ নৃত্য মধ্যরাত পর্যন্ত।

উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক নিরঞ্জন সিংহ জানান, কমলগঞ্জ উপজেলার ১৪টি গ্রামের মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের লোকজন মিলে প্রতিবছরের ন্যায় এবছর বর্ষবরণ ও ‘থাবল চুম্বা’ উৎসবের আয়োজন করা হয়।

এছাড়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল গুণীজন সংবর্ধনা, মণিপুরিদের গবেষণামুলক প্রবন্ধ উপস্থাপন, বিভিন্ন ভাষার কবিদের অংশগ্রহণে কবিতা পাঠ, খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সব শেষে অনুষ্ঠিত হয় মনিপুরিদের ঐতিহ্যবাহী ‘থাবল চুম্বা’।