সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

স্বাধীনতা দিবসে সিলেটে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী

জেলা প্রতিনিধি, সিলেট :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন ও শান্তির প্রতীক কপোত উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন, সিলেটে রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, এসএমপি পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম প্রমুখ।