সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ইসলাম ধর্ম গ্রহণের খবর দিলেন অভিনেতা

অনলাইন ডেস্ক :

হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। অভিনয়ে তার উপস্থিতি অনেকটা কম। বলা যায়, বেশ কিছু দিন আড়ালে ছিলেন তিনি। লুকিয়ে বিয়ে করার কারণে সম্প্রতি খবরের শিরোনাম হন। শুধু তাই নয়, তাদের একটি কন্যা সন্তানও হয়েছে। এবার ভিভিয়ান ডিসেনা জানালেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। ভিভিয়ান ডিসেনা জন্মসূত্রে খ্রিষ্টান। ২০১৯ সালে এ ধর্ম ত্যাগ করেন। বম্বে টাইমসের সঙ্গে আলাপকালে এই অভিনেতা বলেন, ‘আমার জীবনে তেমন কোনো পরিবর্তন হয়নি। জন্মসূত্রে আমি খ্রিষ্টান, এখন ইসলাম ধর্ম অনুসরণ করি। ২০১৯ সালের পবিত্র রমজান মাস থেকে ইসলাম ধর্ম অনুসরণ করছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই।’ এসময় বিয়ে-সন্তানের কথাও স্বীকার করেন ভিভিয়ান ডিসেনা। এক বছর আগে মিশরীয় এক নারীকে বিয়ে করেন। মিশরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এসব তথ্য উল্লেখ করে ভিভিয়ান বলেন, ‘হ্যাঁ, আমি বিবাহিত। আমার ৪ মাসের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ে ও সন্তানের খবর আমি জানাতাম। কিন্তু তার জন্য সঠিক সময় প্রয়োজন ছিল।’ কিছু দিন ধরে বিয়ে-সন্তান ও ধর্ম পরিবর্তনের নানা গুঞ্জন শোবিজ অঙ্গনে উড়ছে। এ বিষয়ে ভিভিয়ান বলেন, ‘এই সাক্ষাৎকারের মাধ্যমে আমাকে নিয়ে তৈরি নানারকম গুঞ্জনের অবসান ঘটুক।’