সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ বছরের কারাদন্ড

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ । বুধবার (২৯ মার্চ) দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল মৃত উসমান আলীর ছেলে মো. হা‌বিবুর রহমান (৩৮)। হা‌বিবুর রহমানকে বালু উত্তোলনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হকসহ পুলিশের একটি টিম উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করে ।