সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। সোমবার (১০এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলার হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আইন শৃঙ্খলা সভায় উপজেলার গারো পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বাজারের যানজট, জুয়া, মাদক, বিদ্যুৎ, আসন্ন এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ওসি মনিরুল আলম ভূইয়া, যুবলীগের সাধারণ সম্পাদক শাহা আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ আকন্দসহ প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ^জিৎ রায়, যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।