সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

উত্তর কোরিয়ার প্রথম স্পাই স্যাটেলাইট

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রথমবারের মতো গোয়েন্দা সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন। দেশটি ইতোমধ্যে স্যাটেলাইটের নির্মাণ কাজ শেষ করেছে। গতকাল বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এর বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট কিম জং উন পরিকল্পনা অনুযায়ী শিগগিরই স্যাটেলাইটটি উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, পিয়ংইয়ং মে থেকে সেপ্টেম্বরের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারে।

কিম সম্প্রতি ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করে জানান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় এ ধরনের স্যাটেলাইট প্রয়োজন। তিনি নির্ধারিত সময়ে স্যাটেলাইট স্থাপনেরও নির্দেশ দেন। তবে, স্যাটেলাইটটি কবে উৎক্ষেপণ করা হবে তা নির্দিষ্ট করে জানাননি উত্তর কোরিয়ার নেতা। এর আগে গত ডিসেম্বরে উত্তর কোরিয়া জানিয়েছিল, দেশটি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে।