সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ঈদে কনার সঙ্গে তৌহিদের গান ‘রোদ্দুরে’

দেশের জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা। তার সুমিষ্ঠ কণ্ঠে বহু গান এদেশের শ্রোতাদের মন জয় করেছে। অডিও কিংবা ভিডিও (সিনেমা), সবখানেই কনার গানের জয়জয়কার। বিশেষ করে সিনেমায় গেল কয়েক বছর ধরেই তিনি গান করে যাচ্ছেন চাহিদার শীর্ষে থেকে। সেই কনা রোজার ঈদে থাকছেন নতুন গান নিয়ে।

এই গানের শিরোনাম ‘রোদ্দুরে’। তার সঙ্গে গানটিতে যৌথ কণ্ঠ দিয়েছেন তৌহিদ। এটি তৌহিদের গাওয়া দ্বিতীয় গান। এর আগে তিনি গেল বছর গেয়েছিলেন ‘খুব যতনে’ শিরোনামের গান।

এবার তিনি কনার সঙ্গে গাইলেন ‘রোদ্দুরে’। সোমেশ্বর অলির গীতিকবিতায় গানটিতে সুর ও সংগীত করেছেন আকাশ মাহমুদ। গানের মিক্স মাস্টারিংয়ে ছিলেন আশিক মাহমুদ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৭টায় টি আর মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ‘রোদ্দুরে’ গানটি প্রকাশ হবে ভিডিও আকারে। এস আর ফিল্মসের আয়োজনে গানচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি নিয়ে কনা ইউএনবিকে বলেন, ‘চমৎকার মিষ্টি কথায় সাজানো, অসাধারণ সুর ও সংগীত আয়োজনে আমার এবং তৌহিদ ভাইয়ের কণ্ঠে এই গানটি আশা করছি সবার মন ছুঁয়ে যাবে।’

গায়ক তৌহিদ বলেন, ‘এই গানের গীতিকার ও আমার সহশিল্পী দুজনই এমন মানুষ যাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আনন্দিত। ঈদের গান হিসেবে ‘রোদ্দুরে’ সবার হৃদয় ছুঁয়ে যাক সেই প্রত্যাশা করছি।’

গানচিত্রটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এর সুর ও সংগীত পরিচালক আকাশ মাহমুদও।

—-ইউএনবি