সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার ঈদে আমার দুটি সন্তান: বুবলী

অনলাইন ডেস্ক :

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার বিষয়ে সংবাদ মাধ্যমকে বুবলী বলেন, সিনেমাকে আমরা এতোই ভালোবাসি যা সন্তানের সঙ্গে তুলনা করি। নিজের সন্তানকে আমরা যেভাবে ভালোবাসি, ঠিক সেভাবে সিনেমাকে ভালোবেসে কাজ করি। সুতরাং বলবো, এবার ঈদে আমার দুটি সন্তান। তাই দুটি সিনেমাকেই সন্তানের মতো দেখবো। শাকিব খানের সঙ্গে নিজের প্রথম সিনেমা ২০১৬ সালের ঈদে মুক্তি পেয়েছিল উল্লেখ করে এই নায়িকা বলেন, উৎসবে নিজের সিনেমা মুক্তি পেলে সত্যিই খুব ভালোলাগে। দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল। তবে আমি খুব ভাগ্যবান। কারণ এত বছর পর এসেও দেশের সেরা নায়কের সঙ্গে আমার ছবি মুক্তি পাচ্ছে। বুবলী আরও বলেন, ‘লোকাল’ সিনেমাটি অনেক যতœ করে বানিয়েছেন পরিচালক সাইফ চন্দন ভাই। ট্রেলার মুক্তির পর ভালোভাবে বিষয়টি বুঝা গেছে। এখানে নির্মাতা আমাকে অনেকটাই ভিন্নভাবে উপস্থাপন করেছেন। সিনেমাটিকে ইতোমধ্যেই সবাই খুব ভালোবাসা দিচ্ছেন। আমি চাই ছবিটি হলে গিয়েই সবাই দেখুক। ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্ট্রিবিউশন করবে টিওটি ফিল্মস। আর ‘লোকাল’ সিনেমায় আদর-বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে।