সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গীতিকবি ও নির্মাতা শহীদুল হক খান আর নেই

অনলাইন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি ও নির্মাতা শহীদুল হক খান আর নেই। গত বুধবার রাত ১১টার দিকে রাজধানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনৃ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদুল হক খান গত ৫ বছর ধরে লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। সাথে কিডনিজনিত রোগ ও ডায়াবেটিস ছিল। শহীদুল হক খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। এক বিজ্ঞপ্তি বাচসাস জানায়, “বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, চলচ্চিত্র পরিচালক, বাচসাস এর সিনিয়র সদস্য শহীদুল হক খান গত বুধবার ইন্তেকাল করেছেন। ১৯৯০ সালে শহীদুল হক খান নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র ‘ছুটির ফাঁদে’। একই ছবিতে নিজের লেখা ‘সাগরের সৈকতে কে যেন দূর হতে ডেকে ডেকে যায়’ গানের জন্য তিনি গীতিকবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার নির্মাণে আরও ছবির মধ্যে রয়েছে ‘কলমি লতা’ ও ‘সুখের সন্ধানে’। নির্মাণের পাশাপাশি তার লেখা বইয়ের সংখ্যা ৭৯টি। যার মধ্যে বঙ্গবন্ধু হত্যার ফাঁসির রায়, জেগে ওঠে বাংলাদেশ, হাজার জনতার দৃষ্টিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও শেখ মুজিব, বঙ্গবন্ধু সকলের, জাতির স্নেহধন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উল্লেখযোগ্য।