সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

নতুন ফিকশন ‘শব্দপ্রেম’

অনলাইন ডেস্ক :

আসন্ন ঈদ কেন্দ্র করে ছোটপর্দার নামী নির্মাতা ভিকি জাহেদ নির্মাণ করলেন একটিমাত্র নতুন ফিকশন ‘শব্দপ্রেম’। যেখানে অভিনয় করেছেন ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী তৌফিক মাহবুব ও তাসনিয়া ফারিণ। ভিনদেশি এক সত্য ঘটনা অবলম্বনে ‘শব্দপ্রেম’ নির্মিত হয়েছে। প্রতিটি মানুষ জীবনে কোনো না কোনোভাবে ডিপ্রেশনে (বিষণ্ণতা) আক্রান্ত হয়। সেই সময়টা তাদের কেমন যায়? ‘শব্দপ্রেম’ মূলত ডিপ্রেশনে পড়া দুজন মানুষের গল্প নিয়ে নির্মিত। নির্মাতা ভিকি মনে করেন, এমনটা সমাজের চারপাশে অহরহ দেখা যায়। তিনি বলেন, এই ডিপ্রেশনের গল্পগুলো নিয়ে আমাদের কম কাজ করা হয়। সেই বিষয়টি এক্সপ্লোর করতে চেয়েছি। শব্দপ্রেম দিয়ে প্রেমের গল্প তুলেছেন ভিকি, তবে সেই গল্পটা ভিন্ন আঙ্গিকে। তিনি যেমনটা বললেন, তৌসিফ-ফারিণ দুজনেই ইয়াং জেনারেশনের প্রতিনিধি হিসেবে অভিনয় করেছেন। ডিপ্রেশনে ভোগা দুজন মানুষের মধ্যে যদি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাহলে কেমন হবে? নিশ্চয়ই আর দশটা সাধারণ কাপলের মতো প্রেমের গল্প হবে না। ভিকি জানালেন, অদ্ভূত সেই গল্প জানতে হলে দেখতে হবে ‘শব্দপ্রেম’। কিছুটা আভাস পাওয়া যাবে এর প্রকাশিত ট্রেলার দেখলে। নির্মাতা সূত্রে জানা গেছে, চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর ঈদের চতুর্থ দিন রাত ৯টা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হবে ‘শব্দপ্রেম’।