সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘সত্যিই আমার জন্য সম্মান ও মর্যাদাপূর্ণ অর্জন’

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণিকে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে ওপার বাংলার পাঠকনন্দিত গণমাধ্যম আনন্দবাজার অনলাইন। এ গণমাধ্যমটি প্রতি বছরই দুই বাংলার শোবিজকর্মীদের মধ্যে থেকে বছরের সেরা তারকা নির্বাচিত। পাশাপাশি গণমাধ্যমটি তাদের পুরস্কৃতও করে আসছে।

এবার পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করে পরীমণি ফেসবুকে গতকাল সোমবার দুপুরের দিকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে পরীমণি লেখেন, এটা সত্যিই আমার জন্য একটি সম্মান এবং মর্যাদাপূর্ণ অর্জন।

আমার শুভাকাক্সক্ষী, দর্শক ভক্ত এবং অনুসারী যারা রয়েছেন, আপনাদের ভালোবাসার জন্যে আজ আমি এখানে দাঁড়িয়ে। আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। পরীমণি আরও লেখেন, আনন্দবাজার অনলাইনকে ধন্যবাদ। আপনাদের আতিথেয়তা মনে থাকবে আমার। প্রিয় কলকাতা আমি তোমাকে ভালোবাসি।