সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ঈদে নতুন বার্তা দিলেন জয়া

অনলাইন ডেস্ক :

ঈদের দিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা। অভিনেত্রী জয়া আহসানও তার সুন্দর বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ক্যাপশনে দিয়েছেন ঈদের বিশেষ বার্তাও। গত শনিবার ঈদের দিন বিকেলে ফেসবুকে ঈদ স্পেশাল কয়েকটি ছবি পোস্ট করে জয়া লেখেন, ‘গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়।

এরপর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকা-ে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো।’ তিনি আরো লেখেন, ‘এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহুদিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি।

ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক!’ একেবারে সাবেকি পোশাকে ঈদের দিন সেজেছিলেন জয়া। বেগুনি রঙের শাড়িতে তাকে দেখে মুগ্ধ ভক্তরা। নানা ভঙ্গিতে তোলা ছবিতে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার তার রূপের প্রশংসা করে লিখেছেন, ‘তুমি সেরা রূপসী।’