সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

নড়াইলে ৯ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

নড়াইলের সীমান্তবর্তী যশোর অভয়নগরের সিদ্দিপাশা ইউনিয়নের চন্দ্রপুর বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

জানা গেছে, বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের শীতলবাটি গ্রামের রায়হান ফকিরের ডিজেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটলে কিছুক্ষণের মধ্যে একই গ্রামের রোশান মীনার দুইটি, ইকবাল ফকিরের তিনটি, কিফায়েত হোসেনের তিনটি দোকান এবং কামরুল মোল্যার মুদি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রায়হান ফকির জানান, তার দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তার অর্ধ কোটি টাকাসহ সবার মিলে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি বলেন, দুর্গম এলাকা বিধায় নড়াইলের কালিয়া থেকে ফায়ার সার্ভিস রওনা হলেও তিনটি নদী পার হয়ে ঘটনাস্থলে আসার আগেই এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে।

এদিকে পিরোলি পুলিশ ফাঁড়ি ও যশোরের অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়া ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটিম্যান ইয়াসিন আলী জানান, অগ্নিকাণ্ডের খবর শোনার পর ঘটনাস্থলে যাবার পথে জানতে পারি স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।

—ইউএনবি