সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

মধুমতি সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি সেতুতে বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে ঘটনাটি ঘটে।

নিহত রাকেশ গাইন (২৩) নড়াইল সদর উপজেলার বাশঁভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকেশ গাইন ও তার বন্ধু প্রীতম বিশ্বাস বুধবার (২৬ এপ্রিল) বিকালে মোটরসাইকেলে লোহাগড়া উপজেলার কালনাস্থ মধুমতি সেতুতে ঘুরতে আসে।

ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নড়াইলে ফেরার সময় রাকেশ গাইন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা খান ও পথচারী লোহাগড়া পোদ্দারপাড়ার তমালকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রাকেশ গাইন মারা যায়।

আহত প্রীতম ও তমালকে আগে লোহাগড়া হাসপাতালে এবং পরে যশোর সদর হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত রাকেশের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

—-ইউএনবি