সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী আসা মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকাগামী সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর দাড়িয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলীর দাড়িয়াপুর নামক স্থানে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, অত্যধিক গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেললাইন ও স্লিপারেরও ব্যাপক ক্ষতি হয়।

তিনি আরও বলেন, বর্তমানেএতে করে চট্টগ্রাম ও সিলেটের সাথে ঢাকা অভিমুখী (আপ লাইনে) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী (ডাউন লাইনে) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে পৌঁছেছে। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি।

—-ইউএনবি