সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে ২৯ যাত্রী আহত

জয়পুরহাটের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ বাসের ২৯জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (আজ) ভোরে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতন শহর এলাকার পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে গেলে এর ২৯জন যাত্রী আহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় এখনও কারো মৃত্যু হয়নি।

—-ইউএনবি