সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

নোবেলের বিরুদ্ধে মাতলামির অভিযোগ

অনলাইন ডেস্ক :

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে মাতলামির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০বছর পূর্তি ও সূর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে, নোবেলকে অসংলগ্ন আচরণ করতে দেখা গেছে। এমন ঘটনায় বিক্ষুদ্ধ দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে প্রতিবাদ জানায়। কিংবদন্তি শিল্পীদের বিরুদ্ধে কটুক্তি, ধর্ষণ মামলা, সংগীতশিল্পী আসিফের গিটারভাঙাসহ নানা ইস্যুতে আগে থেকেই বিতর্কিত এ গায়কের এমন কর্মকান্ড সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয়দের বরাতে জানা যায়, ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০তম বর্ষপূর্তি উদ্যাপন করতে গায়ক নোবেলকে আমন্ত্রণ জানানো হয়। রাত ৯টার দিকে তার গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০মিনিটে। গান গাওয়ার একপর্যায়ে মাতলামি শুরু করতে করতে বসে পড়েন। তার এমন মাতলামির কারণে ক্ষেপে গিয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন নোবেলের দিকে। পরবর্তীতে আয়োজকবৃন্দ নোবেলকে স্টেজ থেকে সরিয়ে নিয়ে যায়।