সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

গল্পের প্রয়োজনে নগ্ন হতেও প্রস্তুত অমলা পল

অনলাইন ডেস্ক :

সম্প্রতি প্রকাশ পেয়েছে মালায়ালাম ভাষার সিনেমা ‘আদুজিভিথাম’। এতে অভিনয় করেছেন অভিনেত্রী অমলা পল, তার বিপরীতে অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমার। প্রকাশিত ট্রেলারে পৃথ্বিরাজ সুকুমার ও অমলার পলের চুম্বন দৃশ্য দেখা যায়। যা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। দীর্ঘ দিন পর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চর্চায় পরিণত হয়েছেন এই অভিনেত্রী।এতোদিন এসব সমালোচনা নিয়ে কোনো কথা বলেননি অমলা।

কিন্তু নিরবতা আর কতদিন? এবার সরব হলেন। অমলা পল বলেন- ‘এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালক আমাকে বলেছিলেন, পৃথ্বিরাজের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হবে। আমি বলেছিলাম, ঠিক আছে। সিনেমার এই দৃশ্যের জন্য লিপলক অপরিহার্য ছিল; যার কারণে এ দৃশ্যে অভিনয় করেছি। শুধু চুম্বন দৃশ্য নয়, গল্পের প্রয়োজনে নগ্ন হতেও আমি প্রস্তুত। পূর্ব প্রস্তুতি থাকার কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করা আমার জন্য কঠিন ছিল না।’

মালায়ালাম ভাষার ‘আদুজিভিথাম’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে অমলার এই সিনেমা।অমলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রিস্টোফার’। গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পায় মালায়ালাম ভাষার এই সিনেমা। বর্তমানে মালায়ালাম ভাষার ‘দ্বিজ’, তামিল ভাষার ‘আধো আন্ধা পারভাই পোলা’ সিনেমার কাজ অমলার হাতে রয়েছে।